Skip to main content

Posts

পুতিনকে প্রথম কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের !!!           ©  Picture by kremlin.ru licensed under the creative commons attribution 4.0 license গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তার রুশ প্রতিপক্ষকে যুদ্ধ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এমনটাই লিখেছে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প এবং পুতিন গত বৃহস্পতিবার একে অপরকে ফোন করেছিলেন, যার মধ্যে অবধারিতরূপে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত হয়। ইউক্রেন যুদ্ধ না বাড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। কথোপকথনে ট্রাম্প 'ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান' নিয়ে আলোচনার জন্য একটি ফলো-আপ বৈঠকেও তার আগ্রহ প্রকাশ করেছিলেন।  বুধবার ট্রাম্প ও মাস্ক এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। ওই কথোপকথনে 'নবনির্বাচিত প্রেসিডেন্ট' বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন, তবে বিস্তারিত কিছু বলেননি তিনি।
Recent posts
প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত জানালো উপদেষ্টা পরিষদ।  প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অপসারণ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। এবার অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়, যা নিয়ে আলোচনাও হয়েছে। প্রেসিডেন্টের থাকা না-থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্র্বতী সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই বিষয়টাতে সিদ্ধান্ত নেবে সরকার। উল্লেখ্য, রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তুলে গত মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন। ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে মঙ্গলবার রাতে বঙ্গভবনের সামনেও বিক্ষোভ করা হয়।
চাকরিতে প্রবেশের বয়সসীমা  ৩২ বছর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।   বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদ-বৈঠকে নিম্নরূপ আলোচনার মাধ্যমে উক্ত অধ্যাদেশটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছসর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।   ‘স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন- সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...
টি-টোয়েন্টিতে ৩৪৪ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের।  রাজার ১৩৩।।     ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। এবার সেটি ভেঙে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে রোডেশিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছে সিকান্দার রাজা। শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো ঝর বইয়ে দেন দুই রোডেশিয়ান ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। ২৬ বলে ৫০ রান করে ব্রেনেট ফিরলে ভাঙে ৯৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মারুমানিও পেয়েছেন ফিফটির দেখা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৬২ রান। দুই ওপেনারের তাণ্ডবে পাওয়ার প্লেতেই দলীয় শত রানের মাইলফলক স্পর্শ করে জিম্বাবুয়ে। ৬ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান করে তারা।     তিনে নেমে খুব একটা সুব...
পৃথিবী যখন এমন এক ভঙ্গুর অবস্থানে দাঁড়িয়ে আছে, তখন বাংলাদেশ কি ভাবছে? ভারত তার স্ট্রাটেজি চেন্জ করেছে। ফরেইন পলিসির ক্ষেত্রে শত্রু চীনের সাথে তারা বর্ডার ক্ল্যাস স্যাটেল করে একটি ডিল করতে সক্ষম হয়েছে। এতে করে ভারত চীন― উভয় দেশই সন্তুষ্ট। দুই  দেশের ডিপ্লোম্যাটিক এন্ড  পলিটিক্যাল চ্যানেলে বিষয়টি গুরুত্বের সহিত বিবেচিত হচ্ছে। দু'দেশের বিশ্লেষকরাও ধারণা করছেন, এই এগ্রিমেন্ট বা বর্ডার স্যাটেলমেন্ট যদি লং টার্ম স্টে করে তবে সাউথ এশিয়ার প্রথম ও দ্বিতীয় পরাশক্তির শত্রুভাবাপন্ন মনোভাব থেকে বের হয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ এই অঞ্চলের ভুরাজনীতি পরিবর্তনে অনেকটাই সহায়ক হবে। এমনকি এটি জিও-পলিটিক্যাল আর্থকুয়াক ঘটাতে সক্ষম হবে। এদিকে ব্রিকসকে কেন্দ্র করে এই দুই দেশের কাছাকাছি আসা ও একসাথে কাজ করার সম্ভাবনা আরও প্রবল হচ্ছে। রাশিয়ার তাতারস্থানের রাজধানী কাজানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সামিট KAZAN-2024 এ যোগ দিতে আজ সকালে রাশিয়ায় পৌঁছেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছানোর পর তাকে কাজান কালচারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মোদিও এই অভ্যর্থনাকে পুঁজি করে তার টুইটার একাউন্টে একটি সাইকোলজ...
আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।” - ব্যারিস্টার সুমন  সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে এক রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সোমবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।” রহস্যময় ভিডিওতে কোথায় বা কোন পুলিশের সাথে যাচ্ছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ব্যারিস্টার সুমন। তার এই স্ট্যাটাসকে ঘিরে অনেকে নানা প্রশ্ন তুলেছেন, তবে এখনো বিষয়টি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ফেসবুক লিংক https://www.facebook.com/share/v/UkihnfpMroSi733 উল্লেখ্য, ব্যারিস্টার সায়েদুল হক সুমন দেশের সামাজিক ও আইনি বিভিন্ন ইস্যুতে বরাবরই সরব ছিলেন। তার এই হঠাৎ স্ট্যাটাসের পেছনের কারণ সম্পর্কে জানতে সবার দৃষ্টি এখন আদালতের দিকে। ৫ই আগষ্টের পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন সরব ছিলেন নাহ। তার দেশ ত্যাগের গুঞ্জন মিথ্যা কথা বলে তিনি দাবি করেন। ভিডিওতে তিনি বলেন যে, আমি ঢাকাতেই আছি, নিরাপত্ত...
ইয়াহিয়া সিনওয়ার কে ছিলেন? ইয়াহিয়া ইব্রাহিম হাসান সিনওয়ার, তিনি ছিলেন একজন ফিলিস্তিনি  রাজনীতিবিদ ও মিলিট্যান্ট যোদ্ধা। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে গাজা উপত্যকায় হামাস সরকারের নেতা হিসেবে এবং আগস্ট ২০২৪ থেকে তার মৃত্যু পর্যন্ত হামাস পলিটিক্যাল ব্যুরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, উভয় ভূমিকায় তিনি ইসমাইল হানিয়াহের মৃত্যুর পর স্থলাভিষিক্ত হন।  ইয়াহিয়া সিনওয়ার ২৯ অক্টোবর ১৯৬২ সালে গাজার দক্ষিণে খান ইউনুস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। সিনওয়ার গাজার ইসলামিক ইউনির্ভাসিটি থেকে আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন।  ১৯৮০-এর দশকের শেষ দিকে হামাস গঠনের সময় থেকেই তিনি সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  তিনি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং এর গোয়েন্দা ও যুদ্ধ সক্ষমতা গড়ে তোলায় বড় ভূমিকা রাখেন। ১৯৮৯ সালে, দুই ইসরায়েলি সেনাকে অপহরণ ও হত্যা করার ঘটনায় জড়িত থাকার দায়ে তাকে ইসরায়েল কারাগারে পাঠায়।  তিনি ২২ বছর জেলে কাটিয়েছেন।  কারাগারে,  ইসরায়েলি সৈন্যদের অপহরণের পরিকল্পনা করেছিলেন এব...