Skip to main content

Posts

Showing posts from September, 2024
  অলরাউন্ডার এর ক্রিকেট থেকে  অবসরের ঘোষণা ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন বলে জানিয়েছেন সাকিব। গত বিশ্বকাপেই শেষ টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। আর ওয়ানডেতে আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন সাকিব। এক  প্রশ্নের জবাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেইলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে আমার পরিকল্পনা সম্পর্কে  বলা হয়েছে । এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’ বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব যোগ করেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের স...
ট্রাম্প হত্যাচেষ্টাকারী সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত। রায়ান ওয়েসলি রাউথ নামক ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্পের উপর দ্বিতীয়বার হত্যা প্রচেষ্টার সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে। সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে দেখা যায়, রাউথ ইউক্রেনের একজন সক্রিয় সমর্থক। সামাজিক নেটওয়ার্কগুলিতে প্রচারিত তার পোস্টগুলোতে দেখা যায় "ইউক্রেনের জন্য যুদ্ধ করতে এবং জীবন দিতে প্রস্তুত"- এমন ঘোষণাও দিয়েছে। যদিও এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ইউক্রেন সমর্থক। একই সময়ে, ট্রাম্পের ছেলে বলেছেন যে,  রুথ বামপন্থী আদর্শ দ্বারা প্রভাবিত।
পদত্যাগ করলেন  মূখ্যমন্ত্রী   অরবিন্দ কেজরিওয়াল                            ছবিঃ উইকিপিডিয়া আবগারি মামলায় জামিনে মুক্তি পাওয়ার দুই দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল মূখ্যমন্ত্রী থেকে পদত্যাগের কথা জানালেন। আজ স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ এই ঘোষণা দেন তিনি।  কেজরিওয়াল  বলেন, দুই দিনের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। আদালতের কাছে ন্যায়বিচার পাওয়ার পর এবার মানুষের রায় চাইবেন। কেজরিওয়ালের জায়গায় কে  হবেন  মুখ্যমন্ত্রী, তা ঠিক করবে  দল ।  আতিশি , রাঘব চাড্ডা, সৌরভ ভরদ্বাজের মধ্য থেকে যে কেউ হতে পারেন।  কেজরিওয়াল এর অবর্তমানে  সরকারের সকল কাজ চালিয়ে আসছেন  আতিশি মারলেনা সিং। দীর্ঘ  ছয় মাস জেলবন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়ে দলীয় কর্মীদের এক বৈঠকে এই ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন, তিনি চান, দিল্লি বিধানসভার নির্বাচন মহারাষ্ট্র ও ঝাড়খন্ডের সঙ্গে এই নভেম্বর মাসেই করা হোক। যদিও দিল্লি বিধানসভার নির্বাচন হওয়ার কথা ...
    গণঅভ্যুথানে ৪২২ বিএনপি নেতা শহীদ হয়েছেন: ফখরুল  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই থেকে আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানে সারাদেশে ৪২২ জন বিএনপি নেতা নিহত হয়েছেন।     "বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত 'জুলাই গণহত্যায়' সারা বাংলাদেশে ৮৭৫ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৪২২ জন বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন," বলে জানান ফখরুল। তিনি বলেন, বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরি করতে দুই মাসের বেশি সময় লাগবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, "আমি মনে করি, দুই মাসের বেশি সময় লাগবে না। দুই মাসের মধ্যে এটি সম্পূর্ণ করুন.."। ছবিঃ উইকিপিডিয়া এখানে উল্লেখ্য যে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস গতকাল বলেছেন, বদিউল আলম মজুমদার নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হবেন, যা আগামী তিন মাসের মধ্যে তাদের কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে। ফখরুল বলেন, নির্বাচনকেন্দ্রিক সংস্কারকে সর্বোচ্চ অ...
  ছয় কমিশনের দায়িত্বে ছয়জন আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।  জাতির উদ্দেশে ভাষণে প্রধান উ পদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, তাঁরা সংস্কার চান। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন ড. ইফতেখারুজ্জামান। এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব থাকছে ড. শাহদীন মালিকের হাতে। এসব কমিশন প্রধানরা ...
 বিসিবি পরিচালকের পদ থেকে সুজনের পদত্যাগ একে একে দীর্ঘ হচ্ছে পদত্যাগের তালিকা। বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগের তালিকায় এবার নতুন ভাবে যুক্ত হলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক এই ক্রিকেটার। সূত্রমতে, আজ দুপুরে ই-মেইলের মাধ্যমে বিসিবি বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। সুজন, পরিচালকের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্ব ও পালন করছিলেন।     Lv‡j` gvngy` myRb এইদিকে সরকার পরিবর্তনের পর থেকে বিসিবির অনেক পরিচালকই ছিলেন আতœগোপনে। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর দুটি বোর্ড সভা হয়েছে। দুটি সভাতেই আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ও সম্পৃক্ত পরিচালকেরা অংশ নেননি।  বোর্ড এর নিয়ম অনুযায়ী পর পর তিনটি বোর্ড সভাতে পরিচালকরা অংশ না নিলে পরিচালকের পদ হারাবেন তারা। তবে থেকে যাবে কাউন্সিলরশিপ। এই তালিকায় আছেন – আ জ ম নাছির, নাঈমুর রহমান দুর্জয়, শেখ সোহেল সহ আরো অনেকে।