বিসিবি পরিচালকের পদ থেকে সুজনের পদত্যাগ
একে একে দীর্ঘ হচ্ছে পদত্যাগের তালিকা। বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগের তালিকায় এবার নতুন ভাবে যুক্ত হলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক এই ক্রিকেটার।
সূত্রমতে, আজ দুপুরে ই-মেইলের মাধ্যমে বিসিবি বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। সুজন, পরিচালকের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্ব ও পালন করছিলেন।
এইদিকে সরকার পরিবর্তনের পর থেকে বিসিবির অনেক পরিচালকই ছিলেন আতœগোপনে। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর দুটি বোর্ড সভা হয়েছে। দুটি সভাতেই আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ও সম্পৃক্ত পরিচালকেরা অংশ নেননি।
বোর্ড এর নিয়ম অনুযায়ী পর পর তিনটি বোর্ড সভাতে পরিচালকরা অংশ না নিলে পরিচালকের পদ হারাবেন তারা। তবে থেকে যাবে কাউন্সিলরশিপ। এই তালিকায় আছেন – আ জ ম নাছির, নাঈমুর রহমান দুর্জয়, শেখ সোহেল সহ আরো অনেকে।

Comments
Post a Comment