ট্রাম্প নির্বাচনে জিতলে লাভ আওয়ামী লীগের !!
আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পেছনে বর্তমান মার্কিন প্রশাসন কলকাঠি নেড়েছে বলে এমন অভিযোগ করে আসছে হাসিনা সরকার। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
তবে বিগত নির্বাচন গুলোতে বর্তমান মার্কিন প্রশাসন বারবার হাসিনাকে সুষ্ঠ নির্বাচন করার তাগিদ দিচ্ছিল। এই কারণে হাসিনার সরকারের সাথে সম্পর্কও খারাপ হয়ে গিয়েছিল বাইডেন প্রশাসনের।
তৎকালীন প্রেক্ষাপটে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। তারপর থেকে শেখ হাসিনা আর প্রকাশ্যে আসেনি।
এই পরিস্থিতে আওয়ামী লীগ মনে করে যে বাইডেন প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কঠিন হবে। তাই দলটি এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করছে।
ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। আওয়ামী লীগ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট একটি লবিস্ট ফার্ম এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগ মনে করছে, নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে ট্রাম্পের সহযোগিতায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার প্রভাব বিস্তার করতে পারবে।

Comments
Post a Comment