Skip to main content

 

চট্টগ্রাম সিটির মেয়র শাহাদাত হোসেন




২০২১ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্যও সরকারকে নির্দেশ দেন আদালত । মঙ্গলবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন এ রায় দেন। বাদীর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বলেন, ২০২১ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছেন আদালত। এ জন্য বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করেছেন। আগামী ১০ দিনের মধ্যে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশও দিয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর আর কার্যালয়ে আসেননি। মেয়রকে অপসারণ করে গত ১৯ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এরপর আদালত আজকে এই নতুন নির্দেশনা দিল।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে নয়জনকে বিবাদী করে মামলাটি করেছিলেন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।
মামলার নয়জন বিবাদী হলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা, সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, মেয়র প্রার্থী আবুল মনসুর, এম এ মতিন, খোকন চৌধুরী, ওয়াহেদ মুরাদ ও জান্নাতুল ইসলাম। 
মামলায় বলা হয়েছে, নির্বাচনী ফলাফল এ ইভিএমের প্রিন্ট করা (ছাপা) কপি দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু তা দেওয়া হয়নি। হাতে লেখা ফলাফল দেওয়া হয়। এতে বোঝা যায়, নির্বাচনে কারচুপি হয়েছে। বিবাদীরা পরস্পরের যোগসাজশের মাধ্যমে বিএনপির মেয়র প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। 
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিলেন ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। নির্বাচনে ভোট পড়ে মাত্র ২২ দশমিক ৫২ শতাংশ।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এই রায়ে চট্টগ্রামসহ দেশের ১৮ কোটি মানুষ খুশি হয়েছেন। যাঁরা আওয়ামী দুঃশাসনের আমলে ভোট দিতে পারেননি, এই রায়ে তাঁদেরও জয় হয়েছে।
#NEWSHUB

Comments

Popular posts from this blog

ট্রাম্প নির্বাচনে জিতলে লাভ আওয়ামী লীগের !! আওয়ামী লীগ সরকারের  ক্ষমতাচ্যুতির পেছনে বর্তমান মার্কিন প্রশাসন কলকাঠি নেড়েছে বলে এমন অভিযোগ করে আসছে হাসিনা সরকার। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে বিগত নির্বাচন গুলোতে বর্তমান মার্কিন প্রশাসন বারবার হাসিনাকে সুষ্ঠ নির্বাচন করার তাগিদ দিচ্ছিল। এই কারণে হাসিনার সরকারের সাথে সম্পর্কও খারাপ হয়ে গিয়েছিল বাইডেন প্রশাসনের।  তৎকালীন প্রেক্ষাপটে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। তারপর থেকে শেখ হাসিনা আর প্রকাশ্যে আসেনি।  এই পরিস্থিতে আওয়ামী লীগ মনে করে যে বাইডেন প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কঠিন হবে। তাই দলটি এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করছে।  ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। আওয়ামী লীগ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট একটি লবিস্ট ফার্ম এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।  আওয়ামী লীগ মনে করছে, নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে ট্রাম্পের সহযোগি...

গুজব ঠেকাতে হোয়াটসঅ্যাপ এ নতুন ফিচার

 গুজব ঠেকাতে হোয়াটসঅ্যাপ এ নতুন ফিচার  বর্তমান প্রেক্ষাপটে উদ্বেগজনক একটি বিষয় হয়ে উঠেছে গুজব। ফেসবুক, টুইটার  সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অবলম্বন করে ভুল তথ্যের বিস্তার ঘটান।গুজবের কারণে বিভিন্ন বিষয়ে ভুল-বোঝাবুঝির পাশাপাশি নেতিবাচক ঘটনা ঘটার আশঙ্কা থাকে।  হোয়াটসঅ্যাপ নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে গুজবের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য এমন এক সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, যার মাধ্যমে আদান-প্রদান করা ওয়েবসাইটের লিংক বা সংবাদ সহজেই যাচাই করতে পারবেন তারা। ওয়েবসাইটের লিংকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে নেওয়া এ উদ্যোগের আওতায় পরিচিত বা অপরিচিত যেকোনো ব্যক্তির পাঠানো ওয়েবসাইটের লিংক বা সংবাদের সত্যতা হোয়াটসঅ্যাপ থেকেই যাচাই করা যাবে। ফলে ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদের সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকা যাবে। ‘সার্চ অন ওয়েব’ নামের নতুন এ সুবিধা এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বেটা সংস্করণে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট ব্যবহারকারীদের মতামত নিয়ে শিগগিরই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হতে প...
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরাইল কিভাবে হত্যা করেছে? ১৭ ই অক্টোবর  বৃহস্পতিবার, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, বয়স ৬২, একদল ইসরায়েলি প্রশিক্ষণার্থী সৈন্যের সাথে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন বলে জানা যায়।  শুক্রবার, হামাস বুধবার রাফাহের তাল আস-সুলতানে যুদ্ধে নিযুক্ত থাকাকালীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  সিনওয়ার যুদ্ধে শহীদ হওয়ার ঘটনাটি একজন যোদ্ধা এবং নেতা হিসাবে তার জীবনের গল্পে একটি চূড়ান্ত অধ্যায় যুক্ত করেছে । সিনওয়ার ছিলেন হামাসের নেতা। এই বছরের জুলাইয়ে গাজায় গোষ্ঠীর রাজনৈতিক নেতা, তেহরানে ইসমাইল হানিয়াহ এবং গাজায় সিনিয়র কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর থেকে তিনি গাজায় হামাসের নেতৃত্ব দিচ্ছিলেন। ২০১১ সালে বন্দী বিনিময়ের সময় মুক্তি পাওয়ার আগে তিনি ২২ বছর ইসরায়েলি কারাগারে কাটিয়েছিলেন। বুধবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে, ইসরায়েলি সেনাবাহিনীর বিসলাচ ব্রিগেড ট্রেনিং ইউনিটের একটি টহল দল রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় তল্লাশি চালাচ্ছিল। তারা হামাস যোদ্ধাদের একটি ছোট দলকে বিল্ডিংয়ের মধ্যে চলাচল করতে দেখে, যাদের মধ্য থেকে একজ...