যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও আরও একবার দিয়েছেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদিও বলেছিলেন, সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সবরকম নিরাপত্তা তাঁকে দেওয়া হবে, তবে সঙ্গে এও বলেছেন, মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিবকেই নিতে হবে। সাকিবকে তাঁর রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করারও পরামর্শ দেন তিনি।
Comments
Post a Comment