Skip to main content

ডিমের বাজার নিয়ন্ত্রণে ২৮০ কোটি টাকা বাড়তি লাভ

সপ্তাহের ব্যবধানে একটি ডিমের দাম পৌঁছেছে ১৫ টাকায়। এমন অস্থিরতার নেপথ্যে বহুজাতিক কোম্পানি এবং রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিকে দায়ী করেছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)। একইসঙ্গে গত ২০ দিনে অযৌক্তিকভাবে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে অসাধু চক্র ২৮০ কোটি টাকা লুটপাট করেছে। শনিবার (৫ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ডিমের বাজারে অস্থিরতা চলছে। যার প্রেক্ষিতে ডিম-মুরগির দামও নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু দুঃখজনকভাবে কৃষি বিপণন অধিদপ্তর কোনো প্রান্তিক খামারিকে ডিম-মুরগির দাম নির্ধারণের ওয়ার্কিং গ্রুপ কমিটিতে রাখেনি। তারা শুধু করপোরেট গ্রুপদের পরামর্শে দাম নির্ধারণ করেছে। যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এর জন্য ফিড ও মুরগির বাচ্চার উৎপাদনকারী কোম্পানি, তাদের অ্যাসোসিয়েশন এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিসহ আরও অনেকের শক্তিশালী সিন্ডিকেটের হাত রয়েছে।

এতে বলা হয়, প্রান্তিক পর্যায়ে একটি ডিমের উৎপাদন খরচ ১০ দশমিক ২৯ টাকা। সে অনুযায়ী ১২ থেকে সাড়ে ১২ টাকা যদি ভোক্তা পর্যায়ের দাম থাকে তবে সেটি যৌক্তিক। কিন্তু সেই ডিমের দাম পোঁছেছে ১৫ টাকায়। এমন অবস্থায় ডিম আর মুরগির বাজারে স্বস্তি রাখতে পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট ভেঙে ডিম-মুরগির উৎপাদন খরচ কমাতে পারলে শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে আসবে।

বিজ্ঞপ্তিতে ডিমের দাম বাড়ানোর ক্ষেত্রে সিন্ডিকেটের ভূমিকার ব্যাপারে বলা হয়, তারা প্রথমে খামার থেকে ডিম সংগ্রহ করেন। পরে ঢাকার বিভিন্ন জায়গায় রাতে ডিম পাঠানো হয়। এরপর সকালে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ফজরের নামাজের পর দাম নির্ধারণ করে সব জায়গায় মোবাইল এসএমএস ও ফেসবুকের মাধ্যমে দাম ছাড়িয়ে দেয়। এরপর সারাদেশেই এই দাম বাস্তবায়ন করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখানে প্রতিদিন ১০০ ডিমে ১০-২০ টাকা কমিয়ে ৭ টাকা প্রতি পিসে দাম নামিয়ে আনা হয়। আবার একই নিয়মে ডিমের দাম বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে এই সিন্ডিকেট দাম কমিয়ে ডিম কিনে ৫ থেকে ৭ দিন সংরক্ষণ করে রাখে। এরপর হঠাৎ দাম বাড়িয়ে নিজেরা কমদামে কেনা ডিম বেশি দামে বিক্রি করে দ্বিগুণ-তিনগুণ লাভ করে। এতে করে, সারা দেশের ডিম ব্যবসায়ীরা লাভবান হয় আর উৎপাদক ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়।

ফিড ও মুরগির বাচ্চার বাজার নিয়ন্ত্রণ করে করপোরেট কোম্পানি। তারা এতই শক্তিশালী যে, সরকার ফিড ও মুরগির বাচ্চার দাম নির্ধারণ না করে উল্টো উৎপাদকের ওপর দাম চাপিয়ে দিচ্ছে। এর ফলে কর্পোরেট গ্রুপদের সিন্ডিকেট করার সুযোগ করে দেয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ডিম-মুরগির দাম নির্ধারণ করা হয়। সেখানে বলা হয় উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম ১০ দশমিক ৫৮ টাকার বিক্রি করতে পারবে। যা ভোক্তা পর্যায়ে ১২ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু যাদের সাথে নিয়ে দাম নির্ধারণ করা হয়েছে তারা কেউ সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করেননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি করপোরেট কোম্পানি তাদের ডিম উৎপাদক পর্যায়ে ১১ দশমিক ১ টাকা বিক্রির কথা স্বীকার করলেও তারা প্রতারণার মাধ্যমে প্রতিটি ডিম বিক্রি করেছেন সর্বনিম্ন ১১ দশমিক ৮০ টাকা থেকে সর্বোচ্চ ১২ দশমিক ৫০ টাকা পর্যন্ত। ফলে এখন খুচরা বাজারে এসব ডিম বিক্রি হচ্ছে ১৪-১৫ টাকায়। প্রতিটি দিমে ২ টাকা বেশি নেয়া হচ্ছে। এভাবে প্রতিদিন ৪ কোটি ডিমে ৮ কোটি টাকা অতিরিক্ত লাভ নেয়া হয়েছে। আর গত ২০ দিনে ১৬০ কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন, প্রতিটি মুরগির বাচ্চা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল ৩০-৩৫ টাকা। অথচ ১৬ সেপ্টেম্বর থেকে একই বাচ্চা বিক্রি হচ্ছে ৪০-৫৬ টাকায়। এভাবে প্রতারণার মাধ্যমে গত ২০ দিনে প্রান্তিক খামারিদের কাছ থেকে ১২০ কোটি টাকা কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে।

এসব সিন্ডিকেটের পেছনে সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন করপোরেট কোম্পানির হাত রয়েছে বলেও সুমন হাওলাদার অভিযোগ করেছেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে জোরালো তদারকির মাধ্যমে সিন্ডিকেট ভেঙে সবার জন্য উপযোগী দাম নির্ধারণের দাবিও জানানো হয়।

Comments

Popular posts from this blog

ট্রাম্প নির্বাচনে জিতলে লাভ আওয়ামী লীগের !! আওয়ামী লীগ সরকারের  ক্ষমতাচ্যুতির পেছনে বর্তমান মার্কিন প্রশাসন কলকাঠি নেড়েছে বলে এমন অভিযোগ করে আসছে হাসিনা সরকার। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে বিগত নির্বাচন গুলোতে বর্তমান মার্কিন প্রশাসন বারবার হাসিনাকে সুষ্ঠ নির্বাচন করার তাগিদ দিচ্ছিল। এই কারণে হাসিনার সরকারের সাথে সম্পর্কও খারাপ হয়ে গিয়েছিল বাইডেন প্রশাসনের।  তৎকালীন প্রেক্ষাপটে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। তারপর থেকে শেখ হাসিনা আর প্রকাশ্যে আসেনি।  এই পরিস্থিতে আওয়ামী লীগ মনে করে যে বাইডেন প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কঠিন হবে। তাই দলটি এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করছে।  ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। আওয়ামী লীগ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট একটি লবিস্ট ফার্ম এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।  আওয়ামী লীগ মনে করছে, নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে ট্রাম্পের সহযোগি...

গুজব ঠেকাতে হোয়াটসঅ্যাপ এ নতুন ফিচার

 গুজব ঠেকাতে হোয়াটসঅ্যাপ এ নতুন ফিচার  বর্তমান প্রেক্ষাপটে উদ্বেগজনক একটি বিষয় হয়ে উঠেছে গুজব। ফেসবুক, টুইটার  সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অবলম্বন করে ভুল তথ্যের বিস্তার ঘটান।গুজবের কারণে বিভিন্ন বিষয়ে ভুল-বোঝাবুঝির পাশাপাশি নেতিবাচক ঘটনা ঘটার আশঙ্কা থাকে।  হোয়াটসঅ্যাপ নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে গুজবের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য এমন এক সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, যার মাধ্যমে আদান-প্রদান করা ওয়েবসাইটের লিংক বা সংবাদ সহজেই যাচাই করতে পারবেন তারা। ওয়েবসাইটের লিংকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে নেওয়া এ উদ্যোগের আওতায় পরিচিত বা অপরিচিত যেকোনো ব্যক্তির পাঠানো ওয়েবসাইটের লিংক বা সংবাদের সত্যতা হোয়াটসঅ্যাপ থেকেই যাচাই করা যাবে। ফলে ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদের সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকা যাবে। ‘সার্চ অন ওয়েব’ নামের নতুন এ সুবিধা এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বেটা সংস্করণে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট ব্যবহারকারীদের মতামত নিয়ে শিগগিরই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হতে প...
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরাইল কিভাবে হত্যা করেছে? ১৭ ই অক্টোবর  বৃহস্পতিবার, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, বয়স ৬২, একদল ইসরায়েলি প্রশিক্ষণার্থী সৈন্যের সাথে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন বলে জানা যায়।  শুক্রবার, হামাস বুধবার রাফাহের তাল আস-সুলতানে যুদ্ধে নিযুক্ত থাকাকালীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  সিনওয়ার যুদ্ধে শহীদ হওয়ার ঘটনাটি একজন যোদ্ধা এবং নেতা হিসাবে তার জীবনের গল্পে একটি চূড়ান্ত অধ্যায় যুক্ত করেছে । সিনওয়ার ছিলেন হামাসের নেতা। এই বছরের জুলাইয়ে গাজায় গোষ্ঠীর রাজনৈতিক নেতা, তেহরানে ইসমাইল হানিয়াহ এবং গাজায় সিনিয়র কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর থেকে তিনি গাজায় হামাসের নেতৃত্ব দিচ্ছিলেন। ২০১১ সালে বন্দী বিনিময়ের সময় মুক্তি পাওয়ার আগে তিনি ২২ বছর ইসরায়েলি কারাগারে কাটিয়েছিলেন। বুধবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে, ইসরায়েলি সেনাবাহিনীর বিসলাচ ব্রিগেড ট্রেনিং ইউনিটের একটি টহল দল রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় তল্লাশি চালাচ্ছিল। তারা হামাস যোদ্ধাদের একটি ছোট দলকে বিল্ডিংয়ের মধ্যে চলাচল করতে দেখে, যাদের মধ্য থেকে একজ...