Skip to main content

Posts

Showing posts from 2024
পুতিনকে প্রথম কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের !!!           ©  Picture by kremlin.ru licensed under the creative commons attribution 4.0 license গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তার রুশ প্রতিপক্ষকে যুদ্ধ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এমনটাই লিখেছে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প এবং পুতিন গত বৃহস্পতিবার একে অপরকে ফোন করেছিলেন, যার মধ্যে অবধারিতরূপে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত হয়। ইউক্রেন যুদ্ধ না বাড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। কথোপকথনে ট্রাম্প 'ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান' নিয়ে আলোচনার জন্য একটি ফলো-আপ বৈঠকেও তার আগ্রহ প্রকাশ করেছিলেন।  বুধবার ট্রাম্প ও মাস্ক এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। ওই কথোপকথনে 'নবনির্বাচিত প্রেসিডেন্ট' বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন, তবে বিস্তারিত কিছু বলেননি তিনি।
প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত জানালো উপদেষ্টা পরিষদ।  প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অপসারণ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। এবার অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়, যা নিয়ে আলোচনাও হয়েছে। প্রেসিডেন্টের থাকা না-থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্র্বতী সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই বিষয়টাতে সিদ্ধান্ত নেবে সরকার। উল্লেখ্য, রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তুলে গত মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন। ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে মঙ্গলবার রাতে বঙ্গভবনের সামনেও বিক্ষোভ করা হয়।
চাকরিতে প্রবেশের বয়সসীমা  ৩২ বছর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।   বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদ-বৈঠকে নিম্নরূপ আলোচনার মাধ্যমে উক্ত অধ্যাদেশটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছসর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।   ‘স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন- সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...
টি-টোয়েন্টিতে ৩৪৪ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের।  রাজার ১৩৩।।     ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। এবার সেটি ভেঙে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে রোডেশিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছে সিকান্দার রাজা। শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো ঝর বইয়ে দেন দুই রোডেশিয়ান ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। ২৬ বলে ৫০ রান করে ব্রেনেট ফিরলে ভাঙে ৯৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মারুমানিও পেয়েছেন ফিফটির দেখা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৬২ রান। দুই ওপেনারের তাণ্ডবে পাওয়ার প্লেতেই দলীয় শত রানের মাইলফলক স্পর্শ করে জিম্বাবুয়ে। ৬ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান করে তারা।     তিনে নেমে খুব একটা সুব...
পৃথিবী যখন এমন এক ভঙ্গুর অবস্থানে দাঁড়িয়ে আছে, তখন বাংলাদেশ কি ভাবছে? ভারত তার স্ট্রাটেজি চেন্জ করেছে। ফরেইন পলিসির ক্ষেত্রে শত্রু চীনের সাথে তারা বর্ডার ক্ল্যাস স্যাটেল করে একটি ডিল করতে সক্ষম হয়েছে। এতে করে ভারত চীন― উভয় দেশই সন্তুষ্ট। দুই  দেশের ডিপ্লোম্যাটিক এন্ড  পলিটিক্যাল চ্যানেলে বিষয়টি গুরুত্বের সহিত বিবেচিত হচ্ছে। দু'দেশের বিশ্লেষকরাও ধারণা করছেন, এই এগ্রিমেন্ট বা বর্ডার স্যাটেলমেন্ট যদি লং টার্ম স্টে করে তবে সাউথ এশিয়ার প্রথম ও দ্বিতীয় পরাশক্তির শত্রুভাবাপন্ন মনোভাব থেকে বের হয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ এই অঞ্চলের ভুরাজনীতি পরিবর্তনে অনেকটাই সহায়ক হবে। এমনকি এটি জিও-পলিটিক্যাল আর্থকুয়াক ঘটাতে সক্ষম হবে। এদিকে ব্রিকসকে কেন্দ্র করে এই দুই দেশের কাছাকাছি আসা ও একসাথে কাজ করার সম্ভাবনা আরও প্রবল হচ্ছে। রাশিয়ার তাতারস্থানের রাজধানী কাজানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সামিট KAZAN-2024 এ যোগ দিতে আজ সকালে রাশিয়ায় পৌঁছেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছানোর পর তাকে কাজান কালচারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মোদিও এই অভ্যর্থনাকে পুঁজি করে তার টুইটার একাউন্টে একটি সাইকোলজ...
আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।” - ব্যারিস্টার সুমন  সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে এক রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সোমবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।” রহস্যময় ভিডিওতে কোথায় বা কোন পুলিশের সাথে যাচ্ছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ব্যারিস্টার সুমন। তার এই স্ট্যাটাসকে ঘিরে অনেকে নানা প্রশ্ন তুলেছেন, তবে এখনো বিষয়টি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ফেসবুক লিংক https://www.facebook.com/share/v/UkihnfpMroSi733 উল্লেখ্য, ব্যারিস্টার সায়েদুল হক সুমন দেশের সামাজিক ও আইনি বিভিন্ন ইস্যুতে বরাবরই সরব ছিলেন। তার এই হঠাৎ স্ট্যাটাসের পেছনের কারণ সম্পর্কে জানতে সবার দৃষ্টি এখন আদালতের দিকে। ৫ই আগষ্টের পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন সরব ছিলেন নাহ। তার দেশ ত্যাগের গুঞ্জন মিথ্যা কথা বলে তিনি দাবি করেন। ভিডিওতে তিনি বলেন যে, আমি ঢাকাতেই আছি, নিরাপত্ত...
ইয়াহিয়া সিনওয়ার কে ছিলেন? ইয়াহিয়া ইব্রাহিম হাসান সিনওয়ার, তিনি ছিলেন একজন ফিলিস্তিনি  রাজনীতিবিদ ও মিলিট্যান্ট যোদ্ধা। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে গাজা উপত্যকায় হামাস সরকারের নেতা হিসেবে এবং আগস্ট ২০২৪ থেকে তার মৃত্যু পর্যন্ত হামাস পলিটিক্যাল ব্যুরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, উভয় ভূমিকায় তিনি ইসমাইল হানিয়াহের মৃত্যুর পর স্থলাভিষিক্ত হন।  ইয়াহিয়া সিনওয়ার ২৯ অক্টোবর ১৯৬২ সালে গাজার দক্ষিণে খান ইউনুস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। সিনওয়ার গাজার ইসলামিক ইউনির্ভাসিটি থেকে আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন।  ১৯৮০-এর দশকের শেষ দিকে হামাস গঠনের সময় থেকেই তিনি সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  তিনি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং এর গোয়েন্দা ও যুদ্ধ সক্ষমতা গড়ে তোলায় বড় ভূমিকা রাখেন। ১৯৮৯ সালে, দুই ইসরায়েলি সেনাকে অপহরণ ও হত্যা করার ঘটনায় জড়িত থাকার দায়ে তাকে ইসরায়েল কারাগারে পাঠায়।  তিনি ২২ বছর জেলে কাটিয়েছেন।  কারাগারে,  ইসরায়েলি সৈন্যদের অপহরণের পরিকল্পনা করেছিলেন এব...
৩৬ বছর পর কিউইদের ভারত জয় আগের দিনই তৈরি ছিল জয়ের মঞ্চটা। কোন অঘটন ছাড়াই আজ টেস্টের শেষ দিনে কিউইদের জয়ের জন্য দরকার ছিল ১০৭ রান। এই দিকে ভারতের দরকার ছিল ১০ উইকেট। নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে  পৌঁছায়।  নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে তুলে নিল ৮ উইকেটের জয়।  ইতিহাস বলে, ১৯৮৮ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড।  নিউজিল্যান্ড এর আগে ভারতের মাঠে টেস্ট জিতেছিল ১৯৮৮ সালে। ৩৬ বছর পর ফের তাদের ভারত জয়। কেন উইলিয়ামসনকে ছাড়াই এলো ঐতিহাসিক এই জয়! ভারতের মাঠে ১০০ রানের বেশি লক্ষ্যে এর আগে সর্বশেষ টেস্ট জেতার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০০ সালের পর এমন কীর্তি দেখা যায়নি। এবার বেঙ্গালুরু স্টেডিয়ামে সর্বনিম্ন ১০৭ রান লক্ষ্য দিয়েও ইতিহাস কথা বলছিল ভারতের হয়ে। কিন্তু এবার আর রোমাঞ্চকর কিছু হয়নি, নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৮ উইকেটে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অবশ্য আজ পঞ্চম দিন বৃষ্টির হবে এমন একটা পূর্বাভাস ছিল। ভারত হয়তো মনে মনে সেটাই চাইছিল। কিন্তু না বিধিবাম, ভারতীয় পেসাররা চেষ্টা করেছিলেন কিন্তু লাভ হয়নি। শেষ অব্দি উইল ইয়ং ৪৫ আর রাচিন রবীন্দ্র ৩৯...
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরাইল কিভাবে হত্যা করেছে? ১৭ ই অক্টোবর  বৃহস্পতিবার, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, বয়স ৬২, একদল ইসরায়েলি প্রশিক্ষণার্থী সৈন্যের সাথে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন বলে জানা যায়।  শুক্রবার, হামাস বুধবার রাফাহের তাল আস-সুলতানে যুদ্ধে নিযুক্ত থাকাকালীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  সিনওয়ার যুদ্ধে শহীদ হওয়ার ঘটনাটি একজন যোদ্ধা এবং নেতা হিসাবে তার জীবনের গল্পে একটি চূড়ান্ত অধ্যায় যুক্ত করেছে । সিনওয়ার ছিলেন হামাসের নেতা। এই বছরের জুলাইয়ে গাজায় গোষ্ঠীর রাজনৈতিক নেতা, তেহরানে ইসমাইল হানিয়াহ এবং গাজায় সিনিয়র কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর থেকে তিনি গাজায় হামাসের নেতৃত্ব দিচ্ছিলেন। ২০১১ সালে বন্দী বিনিময়ের সময় মুক্তি পাওয়ার আগে তিনি ২২ বছর ইসরায়েলি কারাগারে কাটিয়েছিলেন। বুধবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে, ইসরায়েলি সেনাবাহিনীর বিসলাচ ব্রিগেড ট্রেনিং ইউনিটের একটি টহল দল রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় তল্লাশি চালাচ্ছিল। তারা হামাস যোদ্ধাদের একটি ছোট দলকে বিল্ডিংয়ের মধ্যে চলাচল করতে দেখে, যাদের মধ্য থেকে একজ...
দেশের বাজারে আসছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড ! দাম কত জানুন !!! দীর্ঘ এক বছর অপেক্ষার পর দেশের বাজারে আসছে ৩৫০ সিসির মোটরসাইকেল। আগামী ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হবে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ বাইক। শুক্রবার (১৮ অক্টোবর) রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস বরাতে এই তথ্য জানা গেছে। ইফাদ মোটরস জানিয়েছে, রয়্যাল এনফিল্ড উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। আগামী ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির বাইক। তবে বাইকটির দাম গ্রাহকদের জন্য সারপ্রাইজ রেখেছে তারা। তবে সূত্রে জানা গেছে, রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির বাইকটি দাম হতে পারে সাড়ে ৪ লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সড়কে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে দেশের বাজারে উচ্চ সিসির বাইক প্রবেশের সুযোগ পায়।
ফোন নম্বরের শুরুতে +৮৮ ০ ব্যবহার হয় কেন? বাংলাদেশের সব ফোন নম্বর শুরু হয় +৮৮০ দিয়ে। এটা ভারতের জন্য +৯১, পাকিস্তানের জন্য +৯২ আবার যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য +১। এই কোডগুলো কীভাবে এল? আপনি কী ভাবছেন, যে দেশের যেটা পছন্দ সেটা বেছে নিয়েছে? বিষয়টি আসলে তেমন নয়। +৮৮০ হলো বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ডায়ালিং কোড বা কান্ট্রি কোড। +৮৮ একটি আঞ্চলিক কোড, যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জন্য নির্ধারিত। এরপর ০ দিয়ে বাংলাদেশকে নির্দিষ্ট করা হয়। এ জন্যই বিদেশ থেকে বাংলাদেশের কোনো ফোন নম্বরে কল করতে হলে +৮৮০ কোড ব্যবহার করতে হয়। বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগের জন্য নির্দিষ্ট কোডের প্রয়োজন হয়, যাকে 'আন্তর্জাতিক ডায়ালিং কোড' বা 'কান্ট্রি কোড' বলে। এই কোডগুলোর মাধ্যমে এক দেশের ফোন নম্বর অন্য দেশ থেকে নির্দিষ্টভাবে শনাক্ত করা যায়। কান্ট্রি কোডগুলো মূলত 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন' বা আইটিইউ নির্ধারণ করে দেয়। আইটিইউ একটি বিশেষ সংস্থা, যা জাতিসংঘের অধীনে কাজ করে এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগের নিয়ম ও মান নির্ধারণ করে। ১৯৬০ এর দশকে এই সংস্থাটি প্রতিটি দেশকে একটি নির্দিষ্ট কোড ব...
বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন না এই  অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো: নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে। তাকে আপনারা জাতির পিতা মনে করেন কি না- এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই তারা কাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না।’ উপদেষ্টা বলেন, ‘আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।’ উপদেষ্টা আরো বলেন, ‘ভোটবিহীন সরকারেরই কোনো বৈধতা নেই। সে সময়ে অনেক কিছু করা হয়েছে। সবগুলো পুনর্গঠন ও পুনর্মূল্যায়ন করা হবে।’ বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে কি না এই সরকার- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না।’ তাহলে আমাদের কোনো জাতির পিতা থাকবে না, প্রশ্নে...
ইসরাইলে ম্যারাথন হামলা হিজবুল্লাহর !!! ইসরাইল যেভাবে নির্মমভাবে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করেছে ঠিক সেভাবে ইহুদি রাষ্ট্রটি তে হামলা করে তাদেরও প্রাণ কেড়ে নিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ক্ষেপণাস্ত্র , রকেট আর্টিলারি শেল দিয়ে ইসরাইলের যত্রতত্র আঘাত হানছে তারা। চলতি সপ্তাহেই ইসরাইলে বড় বড় বেশ কয়েকটি অপারেশন করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি । সোমবার হিজবুল্লাহর টানা আক্রমণে ঝাঁঝরা হয় ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চল। এই ঘটনার বর্ণনা দিয়ে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। খবরে বলা হয় , সোমবার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও অধিকৃত বিভিন্ন অঞ্চলে ম্যারাথন হামলা চালায় হিজবুল্লাহ   । মধ্যরাত ১২.০২ মিনিটে খালেদ ওয়ার বে অঞ্চলে রকেট ব্যারাজ দিয়ে ইসরাইলি সেনা সমাবেশ লক্ষ্য করে তুমুল হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। এর ঘণ্টাখানেক পর লেবু নয় অঞ্চলেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। লেবু নয় অঞ্চলে হামলার মাত্র ১০ মিনিট পর খালেদ ওয়ার বের এলাকায় ফে...
ট্রাম্প নির্বাচনে জিতলে লাভ আওয়ামী লীগের !! আওয়ামী লীগ সরকারের  ক্ষমতাচ্যুতির পেছনে বর্তমান মার্কিন প্রশাসন কলকাঠি নেড়েছে বলে এমন অভিযোগ করে আসছে হাসিনা সরকার। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে বিগত নির্বাচন গুলোতে বর্তমান মার্কিন প্রশাসন বারবার হাসিনাকে সুষ্ঠ নির্বাচন করার তাগিদ দিচ্ছিল। এই কারণে হাসিনার সরকারের সাথে সম্পর্কও খারাপ হয়ে গিয়েছিল বাইডেন প্রশাসনের।  তৎকালীন প্রেক্ষাপটে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। তারপর থেকে শেখ হাসিনা আর প্রকাশ্যে আসেনি।  এই পরিস্থিতে আওয়ামী লীগ মনে করে যে বাইডেন প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কঠিন হবে। তাই দলটি এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করছে।  ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। আওয়ামী লীগ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট একটি লবিস্ট ফার্ম এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।  আওয়ামী লীগ মনে করছে, নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে ট্রাম্পের সহযোগি...
ব্রাজিলের মিশন হেক্সা কমপ্লিট, কাঁদল আর্জেন্টিনা   ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ চিরায়ত ও ধ্রুপদী। যদিও ফুটবলের সেই দ্বৈরথ ক্রমাগত ম্রিয়মান হচ্ছে। পিছিয়ে পড়ছে ব্রাজিল। বিপরীতে উড়ছে আর্জেন্টিনা। তবে ফুটসালে ঘটলো ব্যতিক্রমী ঘটনা। বিশ্বকাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। উজবেকিস্তানে বসেছিল ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। পূর্ণ হয় হেক্সা মিশন। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার আয়োজিত টুর্নামেন্টটির ১০ আসরের মধ্যে  সাতবারই ফাইনাল খেলে ব্রাজিল। এর মধ্যে ছয়বার শিরোপা ঘরে তুলে। রোববার (৬ অক্টোবর) ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত আটটায়।
জুলাই ও আগস্টে সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময় মোট ১০৫ শিশু নিহত হয়েছে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ  বলেছেন, জুলাই ও আগস্টে সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময় মোট ১০৫ শিশু নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগ এই তালিকা চূড়ান্ত করেছে। আগামীকাল (৭ অক্টোবর) বিশ্ব শিশু দিবসে মৃত শিশুদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও একটি সার্টিফিকেট বিতরণ করা হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও, মুরশিদ উল্লেখ করেন যে সমাজসেবা অফিস এবং উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য ৮২৭০৮৯৮ টাকা বরাদ্দ করা হয়েছে। বিদ্রোহের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে ৫ মিলিয়ন ডলারের অর্থ সংগ্রহ করার প্রক্রিয়াও রয়েছে মন্ত্রণালয়। তিনি আরও বলেন, মহিলা ও শিশু বিষয়...
ডিমের বাজার নিয়ন্ত্রণে ২৮০ কোটি টাকা বাড়তি লাভ সপ্তাহের ব্যবধানে একটি ডিমের দাম পৌঁছেছে ১৫ টাকায়। এমন অস্থিরতার নেপথ্যে বহুজাতিক কোম্পানি এবং রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিকে দায়ী করেছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)। একইসঙ্গে গত ২০ দিনে অযৌক্তিকভাবে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে অসাধু চক্র ২৮০ কোটি টাকা লুটপাট করেছে। শনিবার (৫ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ডিমের বাজারে অস্থিরতা চলছে। যার প্রেক্ষিতে ডিম-মুরগির দামও নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু দুঃখজনকভাবে কৃষি বিপণন অধিদপ্তর কোনো প্রান্তিক খামারিকে ডিম-মুরগির দাম নির্ধারণের ওয়ার্কিং গ্রুপ কমিটিতে রাখেনি। তারা শুধু করপোরেট গ্রুপদের পরামর্শে দাম নির্ধারণ করেছে। যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এর জন্য ফিড ও মুরগির বাচ্চার উৎপাদনকারী কোম্পানি, তাদের অ্যাসোসিয়েশন এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিসহ আরও অনেকের শক্তিশালী সিন্ডিকেটের হাত রয়েছে। এতে বলা হয়, প্রান্তিক পর্যায়ে একটি ডিমের উৎপাদন খরচ ১০ দশমিক ২৯ টাকা। সে অনুযায়ী ১২ থেকে সাড়ে ১২ টাকা যদি ভোক্তা পর্...