ব্রাজিলের ছয় নাহ আর্জেন্টিনার ২য়??

ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। কোপা আমেরিকা, আন্তর্জাতিক প্রীতিম্যাচ বা বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখা গেলেও বিশ্বকাপ মঞ্চে এখন আর দুই দলের সাক্ষাৎ হয় না। সবশেষ কাতার বিশ্বকাপে দুই দলের সমর্থকদের চাওয়া ছিল ফাইনালে মুখোমুখি হোক চিরপ্রতিদ্বন্দ্বিরা। কিন্তু আর্জেন্টিনা শিরোপা জিতলেও ব্রাজিলকে থামতে হয়েছে কোয়ার্টার ফাইনালে।
ছোটোদের ইভেন্টেও একদল ফাইনালে উঠে তো অপর দল ছিটকে যাচ্ছে লিগ পর্ব বা নকআউট পর্ব থেকে। অবশেষে এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। তাও ফিফার আয়োজিত ২৪ দলের প্রতিযোগিতায়।
উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ব্রাজিল ফাইনাল নিশ্চিতের পর আর্জেন্টিনাও ফাইনালে টিকিট নিশ্চিত করেছে।
বুধবার (২ অক্টোবর) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ব্রাজিল ৩-২ গোলে ম্যাচটিতে জয় তুলে নেয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) একই ভেন্যুতে একই ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনাও। এদিন দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটায়। ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল।
অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‘হেক্সা মিশন কমপ্লিট’ সেলেসাওদের।
Comments
Post a Comment