সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন বলেছেন, উন্নতমানের রাশিয়ান সামরিক সরঞ্জাম ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বড় সুবিধা দেবে। যাতে ইসরাইলকে আমেরিকার সব ধরণের সামরাস্ত্র সহায়তা দেয়ার পরও ইরান ইসরাইলকে টেক্কা দিতে এবং নিজের ভূখণ্ড রক্ষা করতে সক্ষম হবে।
জনসন বলেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে ইসরায়েল ইরানের উপর কিছু প্রচলিত অস্ত্র নিক্ষেপ করার চেষ্টা করবে না, তবে আমি মনে করি তারা পরাজিত হবে।
রাশিয়া ইরানকে উল্লেখযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষমতা প্রদান করেছে। এগুলো ইরানের বিরুদ্ধে ইসরায়েল যা কিছু নিক্ষেপ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে খুব কার্যকর হবে বলে আমি মনে করি।
তবে ইসরায়েল ইরানের লক্ষ্যবস্তুতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেষ্টা করতে পারে। যদি তা ঘটে তবে আমরা সত্যিই অন্য একটি মাত্রায় চলে যাব। কারণ এটি খুবই গুরুতর হয়ে উঠবে।
তিনি আরও বলেন, ইসরায়েল একাধিক শত্রুর বিরুদ্ধে সামরিক সংঘর্ষ চালিয়ে যেতে পারবে না, এমনকি আমেরিকার সর্বাত্মক সমর্থন থাকলেও না।
ইসরায়েল বহুমুখী যুদ্ধ করার অবস্থানে নেই এবং তার দীর্ঘমেয়াদী যুদ্ধ করার কৌশলগত অবস্থানও নেই। এবং এটাই এখন তাদের বড় সমস্যায় ফেলেছে।
যদিও আমেরিকার জাহাজগুলি ইরানের উপকূলে আছে। সেক্ষেত্রে আমরা হয়ত ইরানের প্রতিক্রিয়া দেখতে পাব, তারা কিছু আমেরিকান জাহাজেও আক্রমণ করতে পারে।
তবে তারা অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে আবারো প্রতিশোধ নেবে। চরমপন্থী জায়নিস্ট সমর্থকরা যতই হম্বিতম্বি করুক, ইসরায়েল মোটেও আর নিরাপদ নয়।
সূত্র ঃ SPUTNIK

Comments
Post a Comment