Skip to main content

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 
হামলার পর ইসরায়েলজুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তারা বলছে, মোট ১৮০ টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে, তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে 'কিছু আঘাতের' ঘটনাও ঘটেছে।

ইরানকে এই হামলার 'পরিণাম ভোগ করতে হবে' বলেও হুমকি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, হামলায় তেল আভিভে অন্তত দুইজন কিছুটা আহত হয়েছেন।
সম্প্রতি হামাস, হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড।
তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে।
শনিবারেই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র, হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ নেয়া হবে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের ভাষায় 'হেজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে' অভিযান শুরু করার পরই ইরান এই মিসাইল হামলা চালালো।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘর্ষের পর ইসরায়েল এই অভিযান শুরু করে। তারা বলছে, হেজবুল্লাহর হামলায় সীমান্ত এলাকার বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তারা এই আক্রমণ শুরু করেছে।
যদিও ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা রয়েছে, যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়েই জড়িয়ে পড়তে পারে।মিসাইল হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় "আমরা ইরানের অশুভ অক্ষের বিরুদ্ধে অভিযানে রয়েছি" বলে বক্তব্য দিয়েছিলেন। অন্যদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "ইরান থেকে ইসরায়েলে সরাসরি কোন সামরিক হামলা চালানো হলে তার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে"। এর আগে গত এপ্রিলে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলায় কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর ঘটনায় ইসরায়েলে ৩০০ টির বেশি ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সেসময় প্রায় সবগুলো ড্রোনই ভূপাতিত করেছিল ইরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের আরব মিত্ররা।ঐ হামলায় ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Comments

Popular posts from this blog

ট্রাম্প নির্বাচনে জিতলে লাভ আওয়ামী লীগের !! আওয়ামী লীগ সরকারের  ক্ষমতাচ্যুতির পেছনে বর্তমান মার্কিন প্রশাসন কলকাঠি নেড়েছে বলে এমন অভিযোগ করে আসছে হাসিনা সরকার। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে বিগত নির্বাচন গুলোতে বর্তমান মার্কিন প্রশাসন বারবার হাসিনাকে সুষ্ঠ নির্বাচন করার তাগিদ দিচ্ছিল। এই কারণে হাসিনার সরকারের সাথে সম্পর্কও খারাপ হয়ে গিয়েছিল বাইডেন প্রশাসনের।  তৎকালীন প্রেক্ষাপটে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। তারপর থেকে শেখ হাসিনা আর প্রকাশ্যে আসেনি।  এই পরিস্থিতে আওয়ামী লীগ মনে করে যে বাইডেন প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কঠিন হবে। তাই দলটি এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করছে।  ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। আওয়ামী লীগ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট একটি লবিস্ট ফার্ম এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।  আওয়ামী লীগ মনে করছে, নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে ট্রাম্পের সহযোগি...

গুজব ঠেকাতে হোয়াটসঅ্যাপ এ নতুন ফিচার

 গুজব ঠেকাতে হোয়াটসঅ্যাপ এ নতুন ফিচার  বর্তমান প্রেক্ষাপটে উদ্বেগজনক একটি বিষয় হয়ে উঠেছে গুজব। ফেসবুক, টুইটার  সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অবলম্বন করে ভুল তথ্যের বিস্তার ঘটান।গুজবের কারণে বিভিন্ন বিষয়ে ভুল-বোঝাবুঝির পাশাপাশি নেতিবাচক ঘটনা ঘটার আশঙ্কা থাকে।  হোয়াটসঅ্যাপ নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে গুজবের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য এমন এক সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, যার মাধ্যমে আদান-প্রদান করা ওয়েবসাইটের লিংক বা সংবাদ সহজেই যাচাই করতে পারবেন তারা। ওয়েবসাইটের লিংকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে নেওয়া এ উদ্যোগের আওতায় পরিচিত বা অপরিচিত যেকোনো ব্যক্তির পাঠানো ওয়েবসাইটের লিংক বা সংবাদের সত্যতা হোয়াটসঅ্যাপ থেকেই যাচাই করা যাবে। ফলে ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদের সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকা যাবে। ‘সার্চ অন ওয়েব’ নামের নতুন এ সুবিধা এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বেটা সংস্করণে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট ব্যবহারকারীদের মতামত নিয়ে শিগগিরই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হতে প...
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরাইল কিভাবে হত্যা করেছে? ১৭ ই অক্টোবর  বৃহস্পতিবার, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, বয়স ৬২, একদল ইসরায়েলি প্রশিক্ষণার্থী সৈন্যের সাথে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন বলে জানা যায়।  শুক্রবার, হামাস বুধবার রাফাহের তাল আস-সুলতানে যুদ্ধে নিযুক্ত থাকাকালীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  সিনওয়ার যুদ্ধে শহীদ হওয়ার ঘটনাটি একজন যোদ্ধা এবং নেতা হিসাবে তার জীবনের গল্পে একটি চূড়ান্ত অধ্যায় যুক্ত করেছে । সিনওয়ার ছিলেন হামাসের নেতা। এই বছরের জুলাইয়ে গাজায় গোষ্ঠীর রাজনৈতিক নেতা, তেহরানে ইসমাইল হানিয়াহ এবং গাজায় সিনিয়র কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর থেকে তিনি গাজায় হামাসের নেতৃত্ব দিচ্ছিলেন। ২০১১ সালে বন্দী বিনিময়ের সময় মুক্তি পাওয়ার আগে তিনি ২২ বছর ইসরায়েলি কারাগারে কাটিয়েছিলেন। বুধবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে, ইসরায়েলি সেনাবাহিনীর বিসলাচ ব্রিগেড ট্রেনিং ইউনিটের একটি টহল দল রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় তল্লাশি চালাচ্ছিল। তারা হামাস যোদ্ধাদের একটি ছোট দলকে বিল্ডিংয়ের মধ্যে চলাচল করতে দেখে, যাদের মধ্য থেকে একজ...