ট্রাম্প হত্যাচেষ্টাকারী সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত।
রায়ান ওয়েসলি রাউথ নামক ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্পের উপর দ্বিতীয়বার হত্যা প্রচেষ্টার সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে।
সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে দেখা যায়, রাউথ ইউক্রেনের একজন সক্রিয় সমর্থক। সামাজিক নেটওয়ার্কগুলিতে প্রচারিত তার পোস্টগুলোতে দেখা যায় "ইউক্রেনের জন্য যুদ্ধ করতে এবং জীবন দিতে প্রস্তুত"- এমন ঘোষণাও দিয়েছে।
যদিও এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ইউক্রেন সমর্থক। একই সময়ে, ট্রাম্পের ছেলে বলেছেন যে, রুথ বামপন্থী আদর্শ দ্বারা প্রভাবিত।

Comments
Post a Comment